বনানী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ

 বনানী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানবপাচার অপরাধের মামলায় গ্রেফতারের পর ছেড়ে দেয়ার ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ারের বিরুদ্ধে আইজিপিকে যথাযথ ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।এ সময় আদালত বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে আসামিকে অবৈধভাবে ছেড়ে দিয়েছেন বনানী থানার ওসি, যা দেশের বিচার বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

 

এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ বিষয়ে তলব করা হলে ঘটনা স্বীকার করে লিখিত ও মৌখিকভাবে আদালতে ক্ষমা চান ওসি মো. রাসেল সরোয়ার।

 

আরও পড়ুন: বায়রার ফখরুলকে ছাড়ার বিষয়ে ক্ষমা চাইলেন বনানীর ওসি

 

গত ১০ নভেম্বর রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তাকে এক আইনজীবীর জিম্মায় মুক্তি দেয় বনানী থানা পুলিশ।

 

গত ৪ নভেম্বর ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনানী থানায় মামলা করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন।

 

মামলায় অভিযোগে জানা যায়, প্রবাসে কর্মসংস্থানের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিদেশ পাঠানো হয়নি, বরং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। ব্যবসায়ী ফখরুল বহু মানুষকে প্রতারণার মাধ্যমে বিদশে পাঠিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দেননি। তার বিরুদ্ধে আগেও প্রতারণা ও মানবপাচার আইনে মামলা হয়েছে। সেগুলো থেকে আইনের ফাঁকফোকরে বেরিয়ে যান ফখরুল।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকার প'রিস্থি'তি ভ'য়া'বহ নি'হত ৯ জন

আর্মিতে মেয়েদের ভা'র্জি'নি'টি যেভাবে টেস্ট করানো হয়