শূন্যপদ সংগ্রহের অনুমতি দিয়ে এনটিআরসিএকে মন্ত্রণালয়ের চিঠি
শূন্যপদ সংগ্রহের অনুমতি দিয়ে এনটিআরসিএকে মন্ত্রণালয়ের চিঠি
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) অনুমতি দিয়েছি শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে এ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Comments
Post a Comment