শাজাহানপুরে গ্রেপ্তার
শাজাহানপুরে গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু সুফিয়ান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়ার আ. ছামাদের ছেলে। শক্রবার রাত ৮টার দিকে উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সারাংপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সন্ত্রাসী আবু সুফিয়ানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আবু সুফিয়ান দীর্ঘদিন ধরেই হত্যা এবং অস্ত্র মামলাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত। ২০১৫ সালে কাহালু থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারে নামীয় আসামি হিসেবে উল্লেখিত ছিলেন। এরপর ২০২১ সালে শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের Arms Act 19 (f) ধারায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। যেখানে তিনি এজাহারে সরাসরি অভিযুক্ত ছিওসি শফিকুল ইসলাম আরো জানান, সবশেষ ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের হওয়া আরেকটি অস্ত্র ও হত্যা মামলায়ও তার নাম উঠে আসে। পরপর এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরেই নজরদারির মধ্যে ছিলেন। সর্বশেষ সন্ত্রাসবিরোধী আইনের মামলার অগ্রগতি ও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছেলেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment