জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা পরিকল্পনার পাল্টা প্রস্তাব রাশিয়ার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা পরিকল্পনার পাল্টা প্রস্তাব রাশিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সতর্ক করে বলেছে, এটা যদি না করা হয় তবে ফিলিস্তিনিরা ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে পারে
সম্পূর্ণ নিউজ সময়
আন্তর্জাতিক
১৭ টা ০ মিনিট, ১৪ নভেম্বর ২০২৫
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা পরিকল্পনার পাল্টা প্রস্তাব রাশিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সতর্ক করে বলেছে, এটা যদি না করা হয় তবে ফিলিস্তিনিরা ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে পারে।
গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের মধ্যদিয়ে হেঁটে যাচ্ছে ফিলিস্তিনিরা। ছবি: এপি
গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের মধ্যদিয়ে হেঁটে যাচ্ছে ফিলিস্তিনিরা। ছবি: এপি
আন্তর্জাতিক ডেস্ক
৩ মিনিটে পড়ুন
এদিকে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবকে চ্যালেঞ্জ করে পাল্টা প্রস্তাব পেশ করেছে রাশিয়া। রুশ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় থাকা বিতর্কিত ‘বোর্ড অব পিস’–এর কোনো উল্লেখ নেই। বৈরিতা বন্ধে ‘ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য’ পথ তৈরি করার কথা বলা হয়েছে রাশিয়ার খসড়া প্রস্তাবে।
জাতিসংঘে মার্কিন মিশনের একজন মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে ‘বিভেদ সৃষ্টির প্রচেষ্টা’ গাজার ফিলিস্তিনিদের জন্য কেবল ‘মারাত্মক, বাস্তব ও সম্পূর্ণরূপে এড়ানো যায় এমন পরিণতি’ বয়ে আনবে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ইসরাইল ফের হামলা শুরু করে।
মার্কিন মিশন গত সপ্তাহে ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে। এএফপির মতে, প্রস্তাবে গাজায় ‘বোর্ড অব পিস’ নামে একটি দুই বছর মেয়াদি অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প।
আরও পড়ুন: ইসরাইলি হামলা / যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একমাসে নিহত ২৬০ ফিলিস্তিনি
প্রস্তাব অনুযায়ী, গাজায় নিরাপত্তা রক্ষায় একটি ‘অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী’ (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স-আইএসএফ) গঠন করা হবে। এই বাহিনী গাজায় ‘অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে স্থায়ীভাবে নিরস্ত্র’ করার জন্য কাজ করবে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেবে এবং মানবিক সহায়তা করিডোর সুরক্ষা নিশ্চিত করবে। এটি ইসরাইল, মিশর ও নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গেও কাজ করবে।
এই বাহিনীর ২০ হাজার সেনা থাকবে। তবে মার্কিন সেনারা এতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন জানিয়েছে, শান্তি বাহিনী গড়তে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার তুরস্ক ও আজারবাইজানের কথা আলোচনা হয়েছে।
মার্কিন খসড়ায় প্রথমবারের মতো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে, তখন ‘ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের বাস্তব পথ তৈরি হতে পারে।
গত বুধবার (১২ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তিনি আশাবাদী যে প্রস্তাবটি গৃহীত হবে। তার দাবি, প্রস্তাবের ভাষা নিয়ে আলোকিন্তু নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে ‘বোর্ড অব পিস’ ব্যাপারে ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও এর কোনো তদারকি ব্যবস্থা, বর্তমান ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ভবিষ্যত ভূমিকা কিংবা আইএসএফ-এর ম্যান্ডেট নিয়ে সুনির্দিষ্ট বিবরণের কোনো উল্লেখ না থাকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়ে গেছে।
মার্কিন প্রস্তাবের ওপর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব এখনও মেলেনি। এর মধ্যে রাশিয়া বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাল্টা প্রস্তাব পেশ করেছে।
এতে ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পুরোপুরি বাদ দেয়া হয়েছে। জাতিসংঘে রুশ মিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের খসড়ার উদ্দেশ্য হলো নিরাপত্তা পরিষদকে টেকসই শত্রুতা বন্ধের লক্ষ্যে একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি বিকাশ করতে সক্ষম করা।’
গত মাসে (৮ অক্টোবর) ট্রাম্প ঘোষণা করেন, ইসরাইল ও হামাস তার বহুল আলোচিত ২০-দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়েছে। এর ফলে দুই বছরের সংঘাতের অবসান ঘটে। যদিও যুদ্ধবিরতি বহাল থাকলেও ইসরাইল বারবার চুক্তি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছেচনায় ‘ভালো অগ্রগতি’ হচ্ছে।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment