আলিমের পুনঃনিরীক্ষণের ফল কবে, জানালো মাদ্রাসা বোর্ড
আলিমের পুনঃনিরীক্ষণের ফল কবে, জানালো মাদ্রাসা বোর্ড
চলতি বছরের আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডবৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এ ছাড়া আবেদনকারীর দেয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে।
উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর, যা শেষ হয় ২৩ অক্টোবর।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এবার শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবার এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়নি। সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসেও আবেদন গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: জানা গেল এসএসসির ফরম পূরণের তারিখ
২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
গতবারের (৭৭ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় এবার পাসের হার ১৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে, পাশাপাশি জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি। ফল বিপর্যয়ের কারণে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১১ লাখ আসন ফাঁকা থাকার আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment