অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি কমানো যায় যেসব দৈনন্দিন অভ্যাসে!
অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি কমানো যায় যেসব দৈনন্দিন অভ্যাসে!অগ্ন্যাশয়ের ক্যান্সার সবচেয়ে নীরব ও মারাত্মক ক্যান্সার
গুলোর একটি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এর উপসর্গ প্রকাশ পায় শেষ দিকে, যখন রোগটি শরীরের ভেতর অনেকটাই ছড়িয়ে পড়ে। বয়স, জিনগত বৈশিষ্ট্য ও পারিবারিক ইতিহাসের মতো কিছু ঝুঁকি নিয়ন্ত্রণ করা না গেলেও, সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে যে কয়েকটি জীবনযাপনের অভ্যাস সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এই রোগের সম্ভাবনা।
অগ্ন্যাশয়কে কীভাবে নিরাপদ রাখা যায়, আর কোন কোন অভ্যাস ঝুঁকি কমাতে কার্যকর, তা নিয়েই এই প্রতিবেদনধূমপানের ক্ষতি অগ্ন্যাশয়ে
তামাক সেবন অগ্ন্যাশয়ের ক্যান্সারের অন্যতম প্রধান ঝুঁকি। বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ অগ্ন্যাশয় ক্যান্সারের পেছনে রয়েছে ধূমপান। সিগারেটের বিষাক্ত রাসায়নিক রক্তপ্রবাহের মাধ্যমে অগ্ন্যাশয়ের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে। তবে আশার কথা হলো, ধূমপান ছাড়ার পর ঝুঁকি দ্রুত কমতে শুরু করে এবং প্রায় এক দশকে একজন অ-ধূমপায়ীর ঝুঁকির কাছাকাছি নেমে আসে।খাদ্যাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ?
অগ্ন্যাশয়ের স্বাস্থ্য রক্ষায় খাদ্যাভ্যাস অত্যন্ত বড় ভূমিকা রাখে। অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস, লাল মাংস, বেশি চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবার প্রদাহ বাড়ায় এবং স্থূলতার ঝুঁকি তৈরি করে। এগুলো অগ্ন্যাশয় ক্যান্সারের শক্তিশালী দুটি কারণ।
অন্যদিকে ফল, সবজি, হোলগ্রেইন, বাদাম, ডাল ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাদ্য অগ্ন্যাশয়কে সুরক্ষা দেয়। ব্রকলি ও কেলের মতো ক্রুসিফেরাস সবজিতে এমন যৌগ থাকে যা কোষের স্বাভাবিক মেরামত প্রক্রিয়াকে সহায়তাঅ্যালকোহল নিয়ন্ত্রণ কেন জরুরি?
অতিরিক্ত অ্যালকোহল পান দীর্ঘস্থায়ী অগ্ন্যাশয় প্রদাহ বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল সীমিত রাখা বা পরিহার করলে অগ্ন্যাশয়ের সার্বিক স্বাভাবিক কার্যকারিতা বজায় থাকে এবং দীর্ঘমেয়াদি ক্ষতি প্রতিরোধ হয়।
স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণ
অতিরিক্ত ওজন ও স্থূলতা শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে এবং ইনসুলিনের মাত্রা বাড়ায়। অতিরিক্ত ইনসুলিন অগ্ন্যাশয়ের ওপর বাড়তি চাপ ফেলে। নিয়মিত ব্যায়াম ও ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এমনকি সামান্য ওজন কমলেও এর সুরক্ষামূলক প্রভাব দেখা যানিয়মিত শারীরিক পরিশ্রমের উপকারিতা
নিয়মিত শারীরিক পরিশ্রম হরমোন নিয়ন্ত্রণ, প্রদাহ কমানো এবং ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে, যা অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যেমন brisk walking, সাঁতার বা সাইক্লিং শরীরের মেটাবলিক স্বাস্থ্য উন্নত করে এবং অগ্ন্যাশয়ের কার্যকারিতা বজায় রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও রক্তে শর্করা ব্যবস্থাপনা
টাইপ ২ ডায়াবেটিস অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য সঠিক খাবার, লো-গ্লাইসেমিক খাদ্য এবং নিয়মিত ব্যায়াম দীর্ঘমেয়াদে অগ্ন্যাশয়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
যাদের পরিবারে অগ্ন্যাশয়ের ক্যান্সারের ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। প্রাথমিক পর্যায়ে অগ্ন্যাশয়ের কোনো অস্বাভাবিকতা বা প্রদাহ শনাক্ত হলে ভবিষ্যৎ ঝুঁকি কমানো যায় এবং চিকিৎসার ফলাফলও ভালো হয়।
ছোট পরিবর্তন, বড় সুরক্ষা
অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি জটিল হলেও জীবনযাপনে ছোট ছোট কিছু পরিবর্তন এনে তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ধূমপান ছেড়ে দেওয়া, সচেতন খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং মেটাবলিক স্বাস্থ্যের যত্ন নেওয়া একসঙ্গে অগ্ন্যাশয়কে শক্তিশালী সুরক্ষা দেয়। ধারাবাহিকভাবে এসব অভ্যাস মেনে চললে আপনার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য অনেকটাই বদলে যেতে পারে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment