আপনার মস্তিষ্কের ক্ষতি করছে যে তিনটি অভ্যাস

 আমাদের যাবতীয় কাজ চিন্তা, আবেগ, স্মৃতি, চলাফেরা সবকিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। তাই মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের নিউরোলজিস্ট ডা. বিং সম্প্রতি এমনই তিনটি অভ্যাসের কথা উল্লেখ করেছেন, যেগুলো তিনি নিজে এড়িয়ে চলেন এবং অন্যদেরও সতর্ক থাকতে বলেন।


মস্তিষ্কের ক্ষতি করতে পারে এমন ৩টি অভ্যাস

১. ঘুমের সময় হেডফোন বা ইয়ারবাড ব্যবহার: ডা. বিং সতর্ক করে বলেছেন, ঘুমানোর সময় হেডফোন ব্যবহার করলে যদি শব্দ মাত্রা বেশি হয়, তবে তা কানের ভেতরের সূক্ষ্ম হেয়ার সেল নষ্ট করতে পারে। দীর্ঘমেয়াদে এটি শ্রবণশক্তি হ্রাস ও ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। এছাড়া উচ্চ শব্দে ঘুমালে গভীর ঘুম নষ্ট হয় এবং মস্তিষ্কের লিম্ফাটিক সিস্টেম বিঘ্নিত হয় যা রাতে টক্সিন পরিষ্কার করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

২. মাড়ির যত্ন উপেক্ষা করা: ডা. বিং জানান, তিনি প্রতিদিন রাতে ব্রাশের পাশাপাশি ফ্লসিং ও ওয়াটার ফ্লসিং করেন। কারণ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মাড়ির অসুখ ও দাঁতের ক্ষয় স্ট্রোক, ডিমেনশিয়া এবং কগনিটিভ ডিক্লাইনের ঝুঁকি বাড়ায়। একটি ২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, যাদের মাড়ির রোগ বা দাঁতের ক্ষয় বেশি, তাদের স্ট্রোকের ঝুঁকি প্রায় দ্বিগুণ।

৩. টয়লেটে ৫ মিনিটের বেশি বসে থাকা: দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ও স্ট্রেইন করলে পায়ে রক্ত জমে থাকতে পারে এবং রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে। এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গিয়ে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। তবে যাদের ক্রনিক বাওয়েল ডিজিজ আছে, তারা এর ব্যতিক্রম। অযথা টয়লেটে বেশি সময় কাটানো এসব অভ্যাস অজান্তেই মস্তিষ্কের সুস্বাস্থ্য নষ্ট করতে পারে। প্রয়োজন সামান্য সচেতনতা ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকার প'রিস্থি'তি ভ'য়া'বহ নি'হত ৯ জন

আর্মিতে মেয়েদের ভা'র্জি'নি'টি যেভাবে টেস্ট করানো হয়