বিএনপির প্রার্থী পরিবর্তন নিয়ে বাড়ছে দ্বন্দ্ব-সংঘাত
বিএনপির প্রার্থী পরিবর্তন নিয়ে বাড়ছে দ্বন্দ্ব-সংঘাত
রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ৩৪টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে আসনগুলোয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। প্রার্থী বদলের দাবিতে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন। সড়ক অবরোধের মতো কর্মসূচিও তারা পালন করছেন।
মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীদের পালটাপালটি কর্মসূচি পালনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ না করায় কোথাও কোথাও পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। তবে মনোনীতদের কেউ কেউ বলছেন, মনোনয়নবঞ্চিতরা উদ্দেশ্যমূলকভাবে দলে বিভক্তি-বিভাজন সৃষ্টি করছেন। দলীয় প্রার্থীর ক্ষতি করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বন্ধে দলীয় হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীরা সুবিধা পেয়ে যাবেLogo
ই-পেপার
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
Advertisement
রাজনীতি
বিএনপির প্রার্থী পরিবর্তন নিয়ে বাড়ছে দ্বন্দ্ব-সংঘাত
রাজশাহী বিভাগের ৩৪টি আসন
আনু মোস্তফা আনু মোস্তফা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৩১ এএ
রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ৩৪টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে আসনগুলোয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। প্রার্থী বদলের দাবিতে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন। সড়ক অবরোধের মতো কর্মসূচিও তারা পালন করছেন।
মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীদের পালটাপালটি কর্মসূচি পালনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ না করায় কোথাও কোথাও পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। তবে মনোনীতদের কেউ কেউ বলছেন, মনোনয়নবঞ্চিতরা উদ্দেশ্যমূলকভাবে দলে বিভক্তি-বিভাজন সৃষ্টি করছেন। দলীয় প্রার্থীর ক্ষতি করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বন্ধে দলীয় হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীরা সুবিধা পেয়ে যাবেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন মনোনয়নবঞ্চিত রায়হানুল হক ও নাসির হোসেনের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নজরুল ইসলাম মণ্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেন মনোনয়নবঞ্চিত বাকি চার প্রার্থীর অনুসারীরা। মঙ্গলবার বিক্ষুব্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। সড়ক অবরোধে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পরিবর্তে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে প্রার্থী করার দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করছেন। মঙ্গলবার শওকতের অনুসারীরা মশাল মিছিল নিয়ে কয়লাবাড়ী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে অবরোধ করেন। এর আগে রোববার একই সড়কের কানসাটে সড়ক অবরোধ করা হয়। অনুসারীদের অভিযোগ-মনোনয়ন পাওয়া ৯০ বছর বয়সি শাজাহান মিয়া আওয়ামী শাসনের বেশির ভাগ সময় বিদেশে কাটিয়েছেন। দলের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নেননি তিনি। এ বৃদ্ধ বয়সে তিনি গণসংযোগেও যেতে পারছেন না। মনোনয়ন না পেয়ে কয়েকদিন আগে সৈয়দ শাহীন শওকত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বঞ্চনার কথা তুলে ধরেন। দলে তার অবদান ও প্রাপ্তি-অপ্রাপ্তির কথা জানান।ন
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment