অভিনেত্রী শ্রাবণী আর নেই
অভিনেত্রী শ্রাবণী আর নেই
ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে হাত পেতেছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ।
অভিনেত্রীর মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলে শেষকৃত্য হবে।
এর আগে মায়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছেলে লিখেছিলেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন। শ্রাবণী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আপনাদের সাহায্য চাই। সবাই এগিয়ে আসুন।
ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কেটোতেও তার মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে লেখেন, আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন।
পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সব চিকিৎসা খরচ বহন করতে আরো ১২ লাখ টাকা প্রয়োজন।
অচ্যুত আরো লিখেছিলেন, যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময়সাপেক্ষ ব্যাপার, তাই আপনাদের সবার কাছে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য নিয়েও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।
শ্রাবণী অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’, ‘আলো’।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.


Comments
Post a Comment