রাজশাহীতে দুই বছরের শিশু ৩০ ফুট গভীর গর্তে, ফায়ার সার্ভিস অক্সিজেন দিচ্ছে

 রাজশাহীতে দুই বছরের শিশু ৩০ ফুট গভীর গর্তে, ফায়ার সার্ভিস অক্সিজেন দিচ্ছে


গর্তটি প্রায় ৩০–৩৫ ফুট গভীর। গর্তটি মূলত গভীর নলকূপের। সেটি এখন নেই। কিন্তু রয়ে গেছে গর্ত। সেই গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। কীভাবে শিশুটি পড়েছে, তা কেউ বলতে পারছে না। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।




বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটেছে রাজশাহীর তানোরে। শিশুটির নাম সাজিদ। বাবার নাম রাকিব। বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে।








খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করেছেন। বিকেল চারটার দিকেও তাঁরা বলছেন, শিশুটির সাড়া পাওয়া যাচ্ছে।




ঘটনাস্থল থেকে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির প্রথম আলোকে বলেন, গর্তটির মুখ ৩–৪ ফুট চওড়া। গভীরতা ৩০–৩৫ ফুট হতে পারে। বেলা একটার দিকে এই গর্তে পড়ে যায় শিশুটি। তারপর উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটি অক্সিজেন নিচ্ছে এবং সাড়া দিচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকার প'রিস্থি'তি ভ'য়া'বহ নি'হত ৯ জন

আর্মিতে মেয়েদের ভা'র্জি'নি'টি যেভাবে টেস্ট করানো হয়