দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন সাবেক অধিনায়ক।

 দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন সাবেক অধিনায়ক।


দেশে ফিরলেই বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তারের পরিকল্পনার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। দেশটির কলম্বোর একটি আদালত এ তথ্য জানায়। একটি দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার অভিযোগ, রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের প্রক্রিয়ায় প্রচলিত নিয়মকানুন বদলে উচ্চ মূল্যে স্পট ক্রয় করেন।


যার ফলে অনেক বেশি দামে তেল কিনতে হয়েছে। এর ফলে দেশটির ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি ক্ষতি হয়। ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) কলম্বোর ম্যাজিস্ট্রেট জানিয়েছে, শ্রীলঙ্কায় ফিরলে রানাতুঙ্গাকে গ্রেপ্তার করা হবে। সাবেক মন্ত্রী রানাতুঙ্গার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। উল্লেখ্য, ৬২ বছর বয়সী অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনের এক কিংবদন্তি নাম। তার নেতৃত্বেই ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জেতে শ্রীলঙ্কা।



মাঠে তিনি ছিলেন সাহসী ও আপসহীন এক ক্রিকেটার, পাশাপাশি দৃঢ় নেতৃত্বগুণের অধিকারী অধিনায়ক হিসেবেও পরিচিত। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রানাতুঙ্গা রাজনীতিতে যুক্ত হন এবং পরবর্তী সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকার প'রিস্থি'তি ভ'য়া'বহ নি'হত ৯ জন

আর্মিতে মেয়েদের ভা'র্জি'নি'টি যেভাবে টেস্ট করানো হয়