ব্রেকিং নিউজ নির্বাচন হচ্ছে না, এবার ভিতরের খবর ফাঁস
ব্রেকিং নিউজ
নির্বাচন হচ্ছে না, এবার ভিতরের খবর ফাঁস
জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান শনিবার (২৯ নভেম্বর) তার ইউটিউব চ্যানেলে বলেন, ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনের সম্ভাবনা তার চোখে পড়ে না। তিনি আবারও জোর দিয়ে বলেন, যেকোনো নির্বাচন হলেও তা হবে একটি 'ফার্সিকাল ইলেকশন', যা ২০১৪, ২০১৮ বা আগের বছরের ফেব্রুয়ারির মতো কেবল আনুষ্ঠানিক হতে পারে।জিল্লুর রহমান বলেন, "বিগত ১৪ মাসে দেশের অর্থনীতি ও রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা সংকটের মুখে পড়েছে। নির্বাচনের প্রয়োজন বহু আগে থেকেই ছিল। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বিএনপিও সরকারকে যথেষ্ট চাপ দেয়নি।”তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে বলেন, দেশে ফিরতে তারেকের ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন নয়; কিছু বিষয় অন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। তারেক বাংলাদেশে ফিরবেন রাজনৈতিক পরিস্থিতি উপযুক্ত হলে।
জিল্লুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয়, কারণ তারা নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। তিনি সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, জোটসংক্রান্ত অস্থিরতা এবং নিরাপত্তা উপদেষ্টাদের বিদেশি সফরের বিষয়টিকে ভীতিকর হিসেবে বর্ণনা করেন।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "খারাপ পরিস্থিতির মধ্যেও ইতিবাচক ধারা সৃষ্টি হতে পারে। জনগণের সরকার থাকলে পরিস্থিতি ভিন্ন হত।” পাশাপাশি তিনি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর রাজনৈতিক ও মানসিক উপস্থিতিকে দলের শক্তি হিসেবে মূল্যায়ন করেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment